| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষপাত করছে না

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৫:১৯:০৫:অপরাহ্ন  |  ৩১০৪৯৩ বার পঠিত
অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষপাত করছে না

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করার প্রশ্নই ওঠে না।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলার বালক সরকারি স্কুল মাঠে ভোটার সচেতনতামূলক গাড়ি শোভাযাত্রা বা ‘ভোটের ক্যারাভান’উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই নির্বাচন একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, গত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। তার ভাষায়, যদি শেষ সত্যিকার নির্বাচনের কথা বলা হয়, তাহলে সেটি ছিল ২০০৮ সালে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দেশের একটি বড় অংশের তরুণ জনগোষ্ঠী এখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। “৩০ বছরের নিচে অনেক তরুণ আজ পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত ছিল,বলেন তিনি।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪