| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফিরলেই শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১২:৩৩:৫৭:অপরাহ্ন  |  ২৪৪ বার পঠিত
দেশে ফিরলেই শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: শামা ওবায়েদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত যেসব আসামি দণ্ডপ্রাপ্ত, তারা দেশে ফিরলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার দেশে ফেরা এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পালিয়ে থাকা অন্য যেকোনো আসামির ক্ষেত্রে বাংলাদেশের আইনে যে অবস্থান নেওয়া হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও একই অবস্থান থাকবে।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত কোনো দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাকে আইনের আওতায় আনা হবে। শেখ হাসিনা কিংবা অন্য কোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের ভূমিকা নিয়েও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। কে কোথায় লুকিয়ে থেকে কী বলছে, তা নিয়ে আলোচনা করা এবং এ বিষয়ে এত বড় সংবাদকর্মীদের দল নিয়ে আসা গণমাধ্যমের সময় নষ্ট করার শামিল।

শামা ওবায়েদ আরও বলেন, এ ধরনের আলোচনা করতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকার এবং সংশ্লিষ্ট সবার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে সরকার আগেও অবস্থান জানিয়েছে, এখনো জানাচ্ছে এবং ভবিষ্যতেও একই অবস্থান থাকবে।

তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাসহ অন্য যেসব দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরবেন, তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এরপর তাদের কারাগারে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এ সিদ্ধান্তের কোনো ব্যত্যয় ঘটবে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪