| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১২:৪২:৫৭:অপরাহ্ন  |  ২৮৩ বার পঠিত
লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাতে মন্ডলতলী বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখায় এ ঘটনা ঘটে।

আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেরোয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় অপর এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করেন। আগুন দেওয়ার পরপরই তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করেন।

আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান জানান, সোমবার রাতে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর আগে গত বুধবার রাতেও ওই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪