রিপোর্টার্স২৪ডেস্ক: ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বছর ৭৬ দিন ছিলো ছুটি, এবার তা কমিয়ে ৬৪ দিনে নেমেছে।
তালিকা অনুযায়ী বহু ধর্মীয় ও সাংস্কৃতিক দিবসে ছুটি বাতিল করা হয়েছে। এর মধ্যে পবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও মহালয়া রয়েছে।
চাঁদ দেখার উপর ভিত্তি করে ফেব্রুয়ারি ১৭ থেকে রোজা শুরু হলে প্রায় পুরো রমজান মাস বিদ্যালয় খোলা থাকবে, কারণ রমজান ও ঈদুল ফিতরের ছুটি মার্চের ৮ থেকে শুরু হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ছুটির মধ্যে রয়েছে শবে বরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী — যেগুলোতে এবার প্রথমবারের মতো একটা করে দিন ছুটি রাখা হয়েছে।
এই সিদ্ধান্তে ২০২৫ সালের রোজা‑ঈদসহ বিভিন্ন অনুষ্ঠানে থাকা ২৮ দিনের ছুটি এবার ১৯ দিনে নামিয়ে আনা হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন ও শীতকালীন অবকাশ যোগ করে মোট ছুটি কমানো হয়েছে।