| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৬:১৫:৪৭:অপরাহ্ন  |  134590 বার পঠিত
বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রিপোর্টার্স২৪ ডেস্ক: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের (৩১ ডিসেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত দিনের পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি পুনরায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বোর্ডের পক্ষ থেকে জারি করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী। দেশব্যাপী ৬১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার ইংরেজি এবং মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। স্থগিত পরীক্ষার মাধ্যমে চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কার্যক্রম শেষ হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪