| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ০৬:০৮:১৪:পূর্বাহ্ন  |  ১০১৯৩৯১ বার পঠিত
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি

রিপোর্টার্স২৪ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫’ এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি একই সময়ে ও নির্ধারিত কেন্দ্রগুলোতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, অনিবার্য কারণে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা আর অনুষ্ঠিত হচ্ছে না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়, কেন্দ্র এবং অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটেই পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪