| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বছরের প্রথম দিনই চেলসি ছারলেন ক্লাব বিশ্বকাপ জয়ী কোচ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ০১:১৮:০৫:পূর্বাহ্ন  |  ৮০৭৪৪৫ বার পঠিত
বছরের প্রথম দিনই চেলসি ছারলেন ক্লাব বিশ্বকাপ জয়ী কোচ

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি বছরের প্রথম দিনই কোচ এনজো মারেসকারকে বিদায় দিয়েছে। চুক্তি ২০২৯ সাল পর্যন্ত থাকলেও দ্বিতীয় মৌসুমের মাঝপথে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ৪৫ বছর বয়সী ইতালিয়ান কোচ।

২০২৪ সালে মরিসিও পচেত্তিনোর বিদায়ের পর চেলসিকে উয়েফা কনফারেন্স লিগ জেতানো এবং ২০২৫ সালের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার মতো সাফল্য এনজোর ক্যারিয়ারের অংশ। মারেসকারের অধীনে চেলসি ৯২ ম্যাচ খেলে ৫৫ জয় পেয়েছে।

চেলসির সঙ্গে কোচের সম্পর্কের অবনতি কিছুদিন ধরেই গুঞ্জন ছিল। বিশেষ করে গত মাসে এভারটনকে ২-০ গোলে হারানোর পর ‘সবচেয়ে বাজে ৪৮ ঘণ্টা’ কাটানোর কথা জানিয়েছেন মারেসকার। সোমবার চূড়ান্তভাবে সম্পর্ক শেষ হওয়া ঘোষণা করা হয়।

বিদায়ের সময় ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চেলসি পঞ্চম স্থানে ছিল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার্যত শেষ। ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এনজোর মেয়াদে উয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপে অর্জিত সাফল্য চেলসির ইতিহাসে স্মরণীয় অংশ হয়ে থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪