| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালি পেটে চা খেলে বাড়তে পারে এই স্বাস্থ্যঝুঁকি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৬:৬:৩৩:অপরাহ্ন  |  67924 বার পঠিত
খালি পেটে চা খেলে বাড়তে পারে এই স্বাস্থ্যঝুঁকি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: অনেকের সকালে উঠে খালি পেটে চা খাওয়ার অভ্যাস থাকে। তবে এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। খালি পেটে চা খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

খালি পেটে চা খাওয়ার সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি:

  • অ্যাসিডিটি ও হজমের সমস্যা: সকালে খালি পেটে চা খেলে প্রথমেই অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত চা পান করলে অ্যাসিডিটি মারাত্মক আকার নিতে পারে, যা গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকি বাড়ায়।
  • পেট ও গা ব্যথা: অনেকের পেট খালি থাকলে চা পান করলে গা গুলিয়ে ওঠে বা হঠাৎ পেটে ব্যথা শুরু হতে পারে।
  • আয়রন শোষণ কমে যাওয়া: চায়ের ট্যানিন শরীরে আয়রন শোষণের ক্ষমতা কমিয়ে দেয়। দীর্ঘদিন এই অভ্যাস থাকলে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে।
  • জ্বালাপোড়া ও অস্থিরতা: খালি পেটে চায়ে থাকা ক্যাফেইন শরীরে প্রবেশ করলে উদ্বেগ বা অস্থিরতা বাড়তে পারে। অ্যাংজাইটির সমস্যা দেখা দিতে পারে।

চা খাওয়ার আগে হালকা কিছু খাবার খাওয়া সবচেয়ে ভালো। দুধ চা, লিকার চা, গ্রিন টি বা হার্বাল টি—কোনো ধরনের চা-ই খালি পেটে খাওয়া উচিত নয়।

সূত্র: এবিপি

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪