| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৮:৫৬:৪৭:অপরাহ্ন  |  67770 বার পঠিত
বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জানুয়ারি) গত রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লার বাড়িতে এ হামলা চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লা বলেন, “রাত আনুমানিক ৩টার সময় একদল দুর্বৃত্ত আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার কামনা করছি।”

এদিকে ঘটনার খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪