রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের সড়ক দুর্ঘটনা মাথায় আঘাতের অন্যতম কারণ। খেলাধুলা বা ভারসাম্য হারানোয়ও মাথায় আঘাত লাগতে পারে। ছোটখাটো আঘাত অল্পতেই সেরে যায়, কিন্তু জোরালো আঘাত অচেতনতা বা মৃত্যুও ডেকে আনতে পারে।
লক্ষণসমূহ:
- মাথাব্যথা
- নাক-মুখ দিয়ে রক্ত আসা
- চোখের চারপাশে কালচে দাগ
- অচেতন থাকা বা অস্বাভাবিক আচরণ
- খিঁচুনি বা বমি
পরীক্ষা-নিরীক্ষা:
- ছোট আঘাতে সাধারণত পরীক্ষা প্রয়োজন হয় না।
- যদি আঘাতের পর বমি, খিঁচুনি বা অচেতনতা হয়, দ্রুত সিটি স্ক্যান করানো জরুরি। মস্তিষ্ক বা মস্তিষ্কের আবরণের নিচে রক্তক্ষরণ শনাক্ত করা যাবে।
করণীয়:
- প্রথমে নিশ্চিত করুন রোগী শ্বাস নিচ্ছে কি না।
- শ্বাস নিতে কষ্ট হলে নাক-মুখ পরিষ্কার করুন, প্রয়োজন হলে মুখ-মুখে শ্বাস দিন।
- মাথার কোনো ক্ষত থাকলে পরিষ্কার করে চেপে ধরুন; খুলির ভাঙা অংশে জোরে চাপ দেওয়া যাবে না।
- মাথা ফোলা থাকলে ১০–১৫ মিনিট বরফের সেঁক দিন।
- মাথায় আঘাত পেলে বমি হলে রোগীকে বাঁ পাশে রাখুন।
- ঘাড়ে আঘাত থাকতে পারে, তাই নড়াচড়া করার সময় সতর্ক থাকুন।
- রোগীর মুখে খাবার দেবেন না।
- জটিল সমস্যায় দ্রুত হাসপাতালে নিন।
বিশেষ সতর্কতা:
মাথার হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ বা শল্য চিকিৎসা প্রয়োজন হতে পারে।
সুত্র: ডা. নাজমুল হক মুন্না, সহযোগী অধ্যাপক (নিউরোলজি), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল, ঢাকা
রিপোর্টার্স২৪/ আয়েশা