| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র মাধ্যমে বিদায় নিলেন মাওলানা আবদুল হক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৯:০৮:০৪:অপরাহ্ন  |  122154 বার পঠিত
টানা ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র মাধ্যমে বিদায় নিলেন মাওলানা আবদুল হক
ছবির ক্যাপশন: আবেগ আর ভালোবাসায় আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেবকে বিদায় জানালেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি ঘটলো। আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেব ৭২ বছর খতিব হিসেবে দায়িত্ব পালন শেষে শুক্রবার (২ ডিসেম্বর) জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

মসজিদ কমিটি জানায়, মাওলানা আবদুল হক ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর মাত্র ১৩ বছর বয়সে ইমাম হিসেবে যোগ দেন। তখন তিনি সোনাকান্দা দারুল হুদা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এরপর ৭২ বছর ধরে তার কণ্ঠে মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

বর্তমানে তার বয়স ৮৭ বছর ২ মাস। খতিবের দায়িত্ব থেকে অবসর নিলেও তিনি মসজিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন, নিয়মিত জুমার নামাজে অংশগ্রহণ করবেন এবং রমজান মাসে ইতেকাফ পালন করবেন বলে জানা গেছে।

মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আলহাজ্ব মাওলানা আবদুল হকের ছেলে আব্দুল কাদির নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন। কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, “৭২ বছর ধরে হুজুর মসজিদ ও মুসল্লির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার বিদায় আমাদের সবাইকে মর্মাহত করেছে।”

মসজিদের মুসল্লিরা জানান, আলহাজ্ব মাওলানা আবদুল হকের নাম চিরস্থায়ী হয়ে থাকবে তাদের স্মৃতি, দোয়া ও ভালোবাসায়।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪