| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৫ সালে ৪২ সাংবাদিক আটক করেছে ইসরাইল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ২০:২০:৬:অপরাহ্ন  |  75562 বার পঠিত
২০২৫ সালে ৪২ সাংবাদিক আটক করেছে ইসরাইল
ছবির ক্যাপশন: পিজেএস জানিয়েছে, এমন ঘটনা নথিভুক্ত করা হয়েছে যেখানে সাংবাদিকদের দায়িত্ব পালন অবস্থায় আটক করা হয়েছিল। ফাইল ছবি: রয়টার্স

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ইসরাইলের নিপীড়ন ২০২৫ সালেও অব্যাহত ছিল। প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেটের (পিজেএস) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গত বছর অধিকৃত পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকা থেকে ৪২ সাংবাদিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে নারীও রয়েছেন।

পিজেএস জানায়, সাংবাদিকরা বাড়িতে অভিযান চালানো বা সংবাদ সংগ্রহের সময় আটক হন। ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় আটক হওয়া সাংবাদিকের সংখ্যা কমলেও, প্রভাবশালী সাংবাদিকদের বারবার আটক করা হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে অভিযোগবিহীনভাবে তাদের আটক রাখা হচ্ছে। এসময় তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও নথিভুক্ত করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সাংবাদিকদের সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের ওপর আক্রমণের খবর সংগ্রহের সময় আটক করা হচ্ছে। প্রকৃত তথ্য ও সংবাদ প্রচারে বাধা দেয়ার উদ্দেশ্যেই এই ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পিজেএস জানিয়েছে।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪