| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ অনুষ্ঠিত হচ্ছে কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৯:৫৫:৫১:পূর্বাহ্ন  |  72893 বার পঠিত
আজ অনুষ্ঠিত হচ্ছে কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

রিপোর্টার্স২৪ ডেস্ক: কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শনিবার (৩ জানুয়ারি) বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত চলবে এ পরীক্ষা। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই কেন্দ্রের নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হবে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের।

এবার কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ৩ হাজার ৭০১। অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয় গত ২৫ নভেম্বর ২০২৫ থেকে। ১৮ ডিসেম্বর পর্যন্ত চলে আবেদন। পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ৭ জানুয়ারি। এবার ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা হবে। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪