| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১০:৫৩:১০:পূর্বাহ্ন  |  55313 বার পঠিত
সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিস দুইজনের মরদেহ উদ্ধার করেছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। আজ ভোরে হেল্পার মুবারক হোসেনের মরদেহ এবং সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪