| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখতে চ্যানেলগুলোকে নির্দেশ, মন্ত্রণালয়ের চিঠি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৩:২৬:২৬:অপরাহ্ন  |  75703 বার পঠিত
আইপিএলের সম্প্রচার বন্ধ রাখতে চ্যানেলগুলোকে নির্দেশ, মন্ত্রণালয়ের চিঠি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেটে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। তবে এমন সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি।

চিঠিতে আরও বলা হয়, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। ফলে জাতীয় অনুভূতি ও প্রেক্ষাপট বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি নির্দেশনা দেওয়া হলো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪