| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এটি একটি নমুনা মাত্র, তোরও খবর আছে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৩:৩৮:০৭:অপরাহ্ন  |  ৭৮ বার পঠিত
এটি একটি নমুনা মাত্র, তোরও খবর আছে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে বোমা সদৃশ বস্তু ও একটি হুমকিবার্তা সংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর গোয়াল গ্রামের সোনালী বাংলা ক্লাবসংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চর গোয়াল গ্রামের সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশেই অবস্থিত সাদবকের স্টেশনারি দোকানের বেঞ্চের ওপর একটি রহস্যজনক বস্তু এবং তার সাথে একটি চিরকুট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা সঙ্গে সঙ্গে গাংনী থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি এবং চিরকুটটি জব্দ করে।

উদ্ধার করা চিরকুটটিতে বেশ কিছু হুমকি ও আর্থিক লেনদেনের অভিযোগ প্রকাশ পায়। সেখানে লেখা ছিল:

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোহাগ, তোর সরদাররা এত নিমক হারাম। আতাহার হাবেলকে মারার জন্য রিফিউজিদের টাকা দিয়েছিলে। আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি, শাহজাহান, হালিম মাস্টারকে মারার জন্য তোর সরদার বংশ ৮ লাখ টাকা দিয়েছে, এ কথা কি দেখিনা তো? বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, তোরও খবর আছে। সত্য কথার শত্রু অনেক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪