| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ২১:৫৫:৩০:অপরাহ্ন  |  ৯০০০৫২ বার পঠিত
৬৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

স্টাফ রিপোর্টার: এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদরাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মাধ্যমে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১ জন, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪ জন ও কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩ জন নিয়োগ দেওয়া হবে। তবে উল্লেখিত সংখ্যা কম/বেশি হতে পারে।

সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ অনুযায়ী, দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে। ফরম পূরণ ও ফি জমা দেওয়ার তারিখ ১০ থেকে ১৭ জানুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ আগামী ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর।

ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না।

শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪