স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি বিষয়টি নিজেই নিশ্চিত করেন।
ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামে তার ব্যক্তিগত ফেসবুক আইডিটি বেশ কিছুদিন আগে ডিসেবল করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর দেওয়া কয়েকটি পোস্টের কারণে কপিরাইট ক্লেইম দেখিয়ে তার আইডিটি বন্ধ করা হয়।
তিনি আরও জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে তিনি নিয়মিত তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই রাজনৈতিক বক্তব্য ও মতামত তুলে ধরবেন। আগে এই পেজটি মূলত তার অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো।
লাইভ ভিডিওতে তিনি অনুসারীদের উদ্দেশে বলেন, তার বক্তব্য ও সংবাদ সবার কাছে পৌঁছে দিতে ভেরিফায়েড পেজটির কনটেন্ট শেয়ার করার জন্য।
রিপোর্টার্স২৪/এসসি