| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫–১৬ বছর ধরে দেশে একনায়কতন্ত্র কায়েম রেখেছে আওয়ামী লীগ: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৬:১৬:৪১:অপরাহ্ন  |  ৮৯৪৬৩২ বার পঠিত
১৫–১৬ বছর ধরে দেশে একনায়কতন্ত্র কায়েম রেখেছে আওয়ামী লীগ: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রায় ১৫–১৬ বছর ধরে দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় রেখেছে। তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে বর্তমান সরকার দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা ও তার পরিবার সবসময় বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। তারা জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করে একদলীয় ও এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা চালু করেছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে দীর্ঘ নয় বছরব্যাপী সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে।

সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগ সরকারের ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজের প্রতি দমন-পীড়নের অভিযোগও করেন। তিনি বলেন, শাপলা চত্বরে আলেম সমাজের ওপর হামলা চালানো হয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীরা রাতের আঁধারে নিহত হয়েছে এবং বহু আলেমকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, আমরা কেমন বাংলাদেশ চাই? তার কথায়, জনগণ একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন দেশ চায়, যেখানে আইনের শাসন, সুবিচার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪