| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান–চীনা রাষ্ট্রদূত বৈঠক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৮:৩২:০৮:অপরাহ্ন  |  95208 বার পঠিত
তারেক রহমান–চীনা রাষ্ট্রদূত বৈঠক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে একসঙ্গে কাজ করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪