| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের চোখে নয়, জনগণের চোখে বাংলাদেশ দেখুন: হাসনাত আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৪:০৩:৪১:অপরাহ্ন  |  36947 বার পঠিত
আওয়ামী লীগের চোখে নয়, জনগণের চোখে বাংলাদেশ দেখুন: হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার্স২৪ ডেস্ক: কুমিল্লা-৪ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভারতের কাছে সরাসরি বার্তা দিয়েছেন।  বাংলাদেশকে আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে নয়, জনগণের দৃষ্টিকোণ থেকে দেখুন।

তিনি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। হাসনাত বলেন, ভারত যদি আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে বোঝার চেষ্টা করে, তবে তারা এই প্রজন্মকে মিস রিডিং করবে।

হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, হাদি ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যেখানে তাদের পুশ করা হয়েছিল ভারতের পক্ষ থেকে এবং হত্যার পর আবার ভারতে নেয়া হয়েছিল। প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে হত্যা করা হলেও আমাদের দেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন, বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থা এখনও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। হাদির বিচারের দাবি শুধু শাহবাগেই সীমাবদ্ধ নয়, তা এখন টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পৌঁছে গেছে।

তিনি বলেন, হাদি ভাই আমাদের শিখিয়েছেন রাজনীতি কেমন হওয়া উচিত রাজনীতি জনগণের জন্য। আমরা সেই বার্তা নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। রাজনীতি যখন জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়, তখন সেটা শুধু ক্ষমতার রাজনীতি হয়ে যায়।

হাসনাত আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি গোলামির পক্ষ, অন্যটি স্বাধীনতার পক্ষ। আমরা অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে থাকব। দুর্নীতি, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। জনগণের টাকা মেরে রেখে কেউ সেবার দায়িত্ব নিতে পারবে না।

দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। হাসনাত আবদুল্লাহ আশা প্রকাশ করেন, শহীদ হাদির হত্যার বিচারের ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪