| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক হত্যাকাণ্ড ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ৬:৩৫:২৩:অপরাহ্ন  |  48277 বার পঠিত
রাজনৈতিক হত্যাকাণ্ড ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক:  দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যে হারে রাজনৈতিক নেতাদের ওপর হামলা ও হত্যাকাণ্ড ঘটছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে খুন করা হয়েছে, তা আমরা তীব্র নিন্দা জানাই। সরকারের পক্ষ থেকে এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আশা করি, সরকার নির্বাচনের সময় এসব ঘটনা প্রতিরোধে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেবে।

মির্জা ফখরুল আরও বলেন, তারেক রহমানের চলমান সফরকে তিনি ‘ব্যক্তিগত সফর’ হিসেবে বর্ণনা করেছেন। সফরে তারেক রহমান বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে শহিদদের কবর জিয়ারত করবেন এবং বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গণদোয়ায় অংশ নেবেন। মির্জা ফখরুল বলেন, এটি মূলত তার ব্যক্তিগত শুভেচ্ছা সফর। একই সঙ্গে তিনি গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

তিনি বলেন, দেশে ফিরে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ তারেক রহমানকে সংবর্ধনা দিয়েছিল। এবার জেলা সফরে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবেন। ছাত্র সংগঠনগুলো বিশেষ করে আমাদের ছাত্রদল পূর্বের ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারেনি। তবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে কোনো প্রভাব ফেলেনি এবং আশা করি এবারও ফেলবে না।

মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে উল্লেখ করেন, আমরা একসময়ে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম। সংসদের সংস্কার নিয়ে যে গণভোট হচ্ছে, সেটিও আমাদের আগের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই এতে বিরোধের কোনো কারণ নেই।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪