| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ২২:৫৮:৪৩:অপরাহ্ন  |  31995 বার পঠিত
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

=রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, মাঠ পর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া প্রচারণা ও গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণার দায়িত্বে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠিত হয়েছে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত বছরের নভেম্বরে গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান এবং তাসনিম জারা সেক্রেটারি ছিলেন। পরে তাসনিম জারা পদত্যাগ করলে এবং উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব যোগদানের পর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা হলেন: ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪