| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ২৩:১৮:৩০:অপরাহ্ন  |  ৮৭৩৭৫৯ বার পঠিত
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক:নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর আপাতত স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তিনি বলেন, আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন,তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।

ফখরুল আরও উল্লেখ করেছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।

তারেক রহমানকে ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়, এবং সর্বশেষ ৯ জানুয়ারি রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে তিনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবার তার উত্তরাঞ্চলের সফর নির্বাচন কমিশনের আপিল বিভাগের নির্দেশে স্থগিত করা হলো।

এ ঘটনায় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সফর স্থগিত রাখা হয়েছে, যাতে আপিল শুনানি ও প্রার্থিতা সংক্রান্ত আইনি প্রক্রিয়ার উপর কোনো প্রভাব না পড়ে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪