সিনিয়র রিপোর্টার: দেশের চলমান সংকটপূর্ণ সময়ে জাতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আজ দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুক ভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে। আরেকটা সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন পর রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের ভূমিকা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিএনপির নেতৃত্বে পরিবর্তনের পর এটি ছিল তারেক রহমানের প্রথম দিকের আনুষ্ঠানিক গণমাধ্যমকেন্দ্রিক কর্মসূচিগুলোর একটি।
রিপোর্টার্স২৪/এসসি