| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৩:৪৩:১৯:অপরাহ্ন  |  76257 বার পঠিত
ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন তাসনিম জারা। তিনি জানিয়েছেন, প্রতীক বরাদ্দ পেলে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করতে চান।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তাসনিম জারা।

তিনি বলেন,নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা বৈধ হয়েছে। এখন প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করব। আমার পছন্দ ফুটবল প্রতীক।

এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারদের এক শতাংশ সমর্থনের স্বাক্ষর তালিকায় ১০ জনের মধ্যে দুজনের তথ্যের গরমিল দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তাসনিম জারা। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এ সিদ্ধান্তের ফলে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেলেন তাসনিম জারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪