| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাদের ক্রিকেটারকে অপমান মানেই দেশকে অপমান: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১২:২০:২৫:অপরাহ্ন  |  ৮৫৭৫৬৪ বার পঠিত
আমাদের ক্রিকেটারকে অপমান মানেই দেশকে অপমান: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: সম্প্রতি আইপিএল থেকে জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে আমাদের দেশকেই অপমান করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি নিজেও আগে ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট বোর্ডের সদস্য ছিলাম। ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে এবং এর সঙ্গে দেশের সম্মান ও মর্যাদার প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে আমরা কি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারি?

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতার কারণেই অস্ত্র উদ্ধার সম্ভব হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি একটি পরীক্ষিত ও বড় রাজনৈতিক দল। এ দেশে যত ভালো অর্জন হয়েছে, তার বেশিরভাগই বিএনপির শাসনামলেই হয়েছে।

আন্তর্জাতিক নদীর পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেনসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪