| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কী বললেন তারেক রহমান ?

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:৫৫:৫০:অপরাহ্ন  |  ৮৫৬৫৭৮ বার পঠিত
গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কী বললেন তারেক রহমান ?
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে গাড়ি থামিয়ে তার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি হামিম নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। এতে দেখা যায়, গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের ভিড়ের মধ্যে হামিমকে দেখে গাড়ি থামান তারেক রহমান। এরপর গাড়ির গ্লাস নামিয়ে হামিমকে কাছে ডেকে তার সঙ্গে কথা বলেন তিনি।

ভিডিও শেয়ার করে হামিম তার ফেসবুকে লেখেন, আমি গর্বিত, প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই। তারেক রহমানের ভালোবাসা নিয়েই আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।

হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের আহ্বায়ক। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছিলেন।

তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছে এ বিষয়ে গণমাধ্যমকে হামিম বলেন, ‘দলের চেয়ারম্যান আমাকে দেখে ডাক দেন। কাছে গেলে আমার শারীরিক অসুস্থতা নিয়েও কেন এসেছি জানতে চান। আমি বলি, আপনাকে সালাম দিতে এসেছি। তিনি আমার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন। পরে আমি তার কাছে দোয়া চেয়ে বিদায় নিই।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪