| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যবসায়িক পরিবেশ সহজ করতে পৃষ্ঠপোষকতা কমাতে হবে: আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৪:১১:৫৭:অপরাহ্ন  |  ৮৩৯৮১১ বার পঠিত
ব্যবসায়িক পরিবেশ সহজ করতে পৃষ্ঠপোষকতা কমাতে হবে: আমীর খসরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের অর্থনীতিকেও রাজনৈতিক মতো গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। 

পৃষ্ঠপোষক রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী আস্থার সংকটে পড়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে। সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। 

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা নানা ঝুঁকি নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪