| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৭:৪৯:১০:অপরাহ্ন  |  ৮৪১৪৫৯ বার পঠিত
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে একটি গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জানান, চাঁদা না পাওয়ায় দুর্বৃত্তরা  অফিস লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনপিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন,বাড্ডায় ৩৮ নং ওয়ার্ড -এ এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। অফিসটি বা এনসিপি আহবায়ক নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এটি সম্পূর্ণভাবে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনা। নির্বাচনি অফিসে গুলির ঘটনাটি রাজনৈতিক নয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন। 

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪