| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১১ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে

জামায়াত রুদ্ধদ্বার বৈঠকে বসেছে, রাতে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৫:১০:৩২:অপরাহ্ন  |  ৮৩০৮৬৭ বার পঠিত
জামায়াত রুদ্ধদ্বার বৈঠকে  বসেছে, রাতে সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি রুদ্ধদ্বার বৈঠক চলছে। সকাল থেকে শুরু হওয়া এই বৈঠক এখনো অব্যাহত রয়েছে। বৈঠকে জামায়াতসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আজ রাত ৮টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় জোটের ভবিষ্যৎ, রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা–কল্পনা চলছে। বিশেষ করে ১১ দলীয় জোটে ভাঙন, নতুন রাজনৈতিক সমীকরণ কিংবা জোট পুনর্গঠন এমন একাধিক বিষয় আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

এর আগে ১১ দলীয় জোট থেকে একটি শরিক দলের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়, যা এই বৈঠক ও আসন্ন সংবাদ সম্মেলনের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজ রাতের সংবাদ সম্মেলনে জোটের ভেতরের মতপার্থক্য, ভবিষ্যৎ কর্মসূচি এবং সামগ্রিক রাজনৈতিক কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪