| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে ২৫০ প্রার্থী ঘোষণা জামায়াত জোটের, বাকি ৫০টিতে সমঝোতার পর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ২০:০৪:৪৮:অপরাহ্ন  |  ৮২৮৩৯৪ বার পঠিত
রাতে ২৫০ প্রার্থী ঘোষণা জামায়াত জোটের, বাকি ৫০টিতে সমঝোতার পর

স্টাফ রিপোর্টার: রাতে ২৫০ আসনে প্রার্থী ঘোষণা করবে জামায়াতে ইসলামীসহ ১০টি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার পর বাকি ৫০ আসনে প্রার্থী ঘোষণা করবে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

এর আগে আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে পর্যায়ে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মোহাম্মদ মুনতাসির আলি জামায়াত কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বলেন, রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ৫০ আসন ফাঁকা রাখা হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার পর অথবা তারা না এলে পরবর্তী সময় বাকি আসনেও প্রার্থী ঘোষণা করা হবে।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ অংশ নিয়েছেন। তবে এ বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ উপস্থিত ছিলেন না।

১১ দলীয় সমঝোতা জোটের সমন্বয়ক জামায়াত নেতা ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪