ডোমার প্রতিনিধি: ডোমার উপজেলার ডিমলা গঠনে শুধু দল ও প্রতীকের ভিত্তিতে নয়, বরং প্রতিহিংসা, চাঁদাবাজি ও মাদকমুক্ত হয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে বাংলাদেশ ন্যাপ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন,
যোগ্য নেতা নির্বাচনের মাধ্যমে আমরা সুখী ও সমৃদ্ধ ডোমার গড়ে তুলতে পারব। নির্বাচনের সময় মার্কা দেখে নয়, ব্যক্তির যোগ্যতা বিচার করে ভোট দিতে হবে।
মহাসচিব আরও উল্লেখ করেন, যোগ্য ব্যাক্তিকে জেবেল রহমান গানিকে গাভী মার্কায় নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে স্বপ্নের বাংলাদেশ এবং স্বপ্নের ডোমার গঠন সম্ভব হয়।
সভায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. জুলফিকার আলী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায়, যুগ্ম সমন্বয়কারী মো. ফিরোজ পারভেজ উজ্জ্বল, আনোয়ার কামাল সাবু, ইউনিয়ন নেতা জহিরুল ইসলাম ও রাশেদুল ইসলাম প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসসি