| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়ার স্মরণে আজ জাতীয় সংসদে নাগরিক শোকসভা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১১:২৮:২৫:পূর্বাহ্ন  |  ৮১৮৯৩২ বার পঠিত
বেগম খালেদা জিয়ার স্মরণে আজ জাতীয় সংসদে নাগরিক শোকসভা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-তে অনুষ্ঠিত হবে বিশেষ নাগরিক শোকসভা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বেগম খালেদা জিয়ার প্রতি জাতীয় মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদন ও মানবিক উদ্যোগ। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন শোকসভায় সভাপতিত্ব করবেন এবং প্রধান উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানানো হয়। ড. মাহবুব উল্লাহ বলেন, গত ৩০ ডিসেম্বর দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল। তার জানাজা এক বিশাল শোক সমাবেশে পরিণত হয়েছিল। নাগরিক সমাজের পক্ষ থেকে তার আদর্শ স্মরণ ও অনুপ্রেরণা গ্রহণের দায়িত্ব থেকে এ আয়োজন করা হয়েছে।

শোকসভায় অংশগ্রহণ করবেন খালেদা জিয়ার পরিবার, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠী ও সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন।

আয়োজকরা শোকসভা মর্যাদাপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ। অংশগ্রহণকারীদের সাদা-কালো পোশাক পরিধান করার জন্যও অনুরোধ করা হয়েছে।

প্রবেশ ও নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে জানানো হয়েছে, দুপুর ১২টায় প্রবেশ গেট খুলে দেওয়া হবে। প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ৬, এবং বের হওয়ার জন্য আসাদ গেট ব্যবহার করতে হবে। গাড়ি পার্কিং-এর জন্য গেট ১ ও ১২ ব্যবহার করা যাবে। বকুলতলা গেট (গেট ১২) দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে পারবেন অতিথিরা।

আমন্ত্রণপত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে। মিডিয়াকর্মীরাও অবশ্যই আমন্ত্রণপত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন।

আয়োজক কমিটি সবার সহযোগিতা কামনা করে বলেছেন, শোকসভাটি যেন মর্যাদাপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ এবং ঐতিহাসিক হিসেবে সম্পন্ন হয়।


সূত্র : বাসস

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪