| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফোনের ছবি থেকে সহজে টেক্সট কপি করার কৌশল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৪:১৫:১০:অপরাহ্ন  |  ৮২১০২৭ বার পঠিত
ফোনের ছবি থেকে সহজে টেক্সট কপি করার কৌশল
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় হাজারো ছবি থাকে, কিন্তু সেই ছবির মধ্যে থাকা গুরুত্বপূর্ণ টেক্সট বের করা অনেক সময় কঠিন মনে হয়। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, কারণ ছবির টেক্সট কপি করা এখন অনেক সহজ।

অ্যান্ড্রয়েড ফোনের ‘কপি টেক্সট ফ্রম ফটো’ ফিচারের সাহায্যে বই, নোট বা কাগজের ছবি তুলে সরাসরি ডকুমেন্টে পেস্ট করা সম্ভব। এর জন্য ক্যামেরা অ্যাপের ক্যামেরা রোল থেকেও কাজটি করা যায়। এছাড়া গুগল লেন্স ব্যবহার করেও ছবির টেক্সট কপি করা যায়।

কিভাবে করবেন:

  1. ফোনের গ্যালারি খুলুন।
  2. টেক্সট কপি করতে চাওয়া ছবিটি সিলেক্ট করুন।
  3. লেন্স আইকনে ট্যাপ করুন। এটি আপনাকে গুগল লেন্সে নিয়ে যাবে।
  4. Text অপশনে ট্যাপ করে টেক্সট সিলেক্ট করুন।
  5. Copy Text ক্লিক করুন—এবার টেক্সট ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে।

যদি ফোনের গ্যালারিতে ইন-বিল্ট লেন্স না থাকে, তবে গুগল ফটোস অ্যাপ থেকেও টেক্সট কপি করা সম্ভব।

এই ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত নোট বা ডকুমেন্টে পেস্ট করা যায়, যা শিক্ষার্থী ও পেশাদারদের জন্য সময় সাশ্রয়ী।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪