রিপোর্টার্স২৪ ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৬ জানুয়ারি) নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে এতে যোগ দিয়েছেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।
শোকসভা শুরু হয় তারেক রহমানের আগমনের পর বেলা ৩টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।
উল্লেখ্য, শোকসভায় কোনও রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেবেন।
শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানের উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।
জুমার নামাজের পর জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেটে আগত আমন্ত্রিতদের ভিড় লক্ষ্য করা গেছে।
রিপোর্টার্স২৪/আয়েশা