স্টাফ রিপোর্টার: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর এই ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।
ক্ষুদে বার্তায় তিনি জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। তাকে পিজি হাসপাতালে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) নিয়ে যাওয়া হচ্ছে।
এ ঘটনায় নাগরিক ঐক্যের পক্ষ থেকে মাহমুদুর রহমান মান্নার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। তখন দলের পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থাতেও তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। সে সময় চিকিৎসকদের পরীক্ষায় তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে।
বর্তমানে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
রিপোর্টার্স২৪/বাবি