| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৩:০৯:০৬:অপরাহ্ন  |  ৮১৪৯৭০ বার পঠিত
গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয়।

‘আমরা বিএনপি পরিবার’ এবং ‘মায়ের ডাক’ এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময় সভায় গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ ও কেন্দ্রীয় নেতারাও উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ আরও অনেকে।

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর দুঃখ-কষ্ট, ন্যায়বিচারের দাবি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪