| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ কাউকে দেব না: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৫:২৯:৪৫:অপরাহ্ন  |  ৮১৫২৩৭ বার পঠিত
নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ কাউকে দেব না: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য একটি রাজনৈতিক দল নানামুখী কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না এবং কাউকে নির্বাচন এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে কিছু পক্ষ সচেতনভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কখনো আন্দোলনের নামে, কখনো কমিশনের সিদ্ধান্তকে অজুহাত বানিয়ে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেবে না।

তিনি আরও বলেন, আমরা কোনোভাবেই কাউকে ষড়যন্ত্রের অংশ হতে দেব না। যারা নির্বাচন বানচালের স্বপ্ন দেখছে, তাদের আমি এখনই সতর্ক করে দিতে চাই এই অপচেষ্টা সফল হবে না।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও গুম-খুনের শিকার পরিবারগুলোর সদস্যরা।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে কিছু কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রেখেছে। কিন্তু সেই দায়িত্বশীল আচরণকে কিছু রাজনৈতিক দল ও কমিশনের একটি অংশ ভুলভাবে ব্যাখ্যা করেছে।

তিনি বলেন, আমাদের এই ভদ্রতা ও সহনশীলতাকে দুর্বলতা মনে করা হচ্ছে। অথচ বাস্তবতা হলো এটি একটি সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত। কিছু দল এই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনকে অগ্রহণযোগ্য প্রমাণ করার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাওয়ার পথ তৈরি করতে চাইছে।

সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রয়াসের বিরুদ্ধে বিএনপি সতর্ক রয়েছে এবং জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪