| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালো নির্বাচন না হলে দেশ ও জনগণকে খেসারত দিতে হবে : দুদু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৫:৫৭:৪৫:অপরাহ্ন  |  ৮১৪৭৯৫ বার পঠিত
ভালো নির্বাচন না হলে দেশ ও জনগণকে খেসারত দিতে হবে : দুদু
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই দেশকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে পারে। ভালো নির্বাচন নিশ্চিত না হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাজারের সঙ্গে যারা যুক্ত তারা জানেন দেশে এখন সঠিক বাজার ব্যবস্থা নেই।

তিনি বলেন, ড. ইউনূস রাজনৈতিক ব্যক্তি না, একজন অর্থনীতিবিদ হিসেবে মানুষের কষ্ট-অভিযোগ জানার কথা। কিন্তু বর্তমান সরকার থেকে তাদের প্রত্যাশিত কোনো সমাধান পাচ্ছি না। এই সরকার আর বেশিদিন নেই। নির্বাচনের মাত্র এক মাসেরও কম সময় বাকি। নির্বাচন হলে পরের সরকার গঠন হবে। সেই সরকার যদি দেশপ্রেমিক হয় এবং মানুষের অনুভূতি বুঝতে পারে, তাহলে দেশ সমৃদ্ধশালী হবে, শত্রুর হাত থেকে রক্ষা পাবে এবং গণতন্ত্র রক্ষা পাবে।

দুদু বলেন, “এই নির্বাচন যদি আমরা ভুল করি, তাহলে সরকার ভুলের খেসারত দেবে, দেশবাসী ভুলের খেসারত দেবে।” 

ভালো নির্বাচনের জন্য মানুষ যেন নির্ভয়ে, নিরাপদে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। গত ১৫-১৬ বছরে মানুষ ভোটকেন্দ্রে যায়নি, ভোট আগে থেকেই হয়ে গেছে—এমন মন্তব্য করে তিনি বর্তমান সরকারের তিনটি নির্বাচনের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, “শেখ হাসিনা দাবি করতেন, তিনি জনগণের দ্বারা নির্বাচিত। আমরা বলি, সেই তিনটি নির্বাচন ছিল তামাশা নির্বাচন।”

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য জরুরি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি। সরকার দ্রুত পদক্ষেপ নিলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। ভালো নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ হোন। ভালো নির্বাচন হলে সরকার হবে বিএনপির সরকার এবং প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাই সবাই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় কাজ করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমনা জোটের বিভিন্ন দল ও সংগঠনের নেতারা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪