| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসনাতের আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৬:৫৫:২৩:অপরাহ্ন  |  ৮১৫১৪১ বার পঠিত
হাসনাতের আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার: ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না— এ মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ইসি বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪