| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তের জোড়া গোলে রক্ষা পেল সাবিনারা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৯:৫০:০০:অপরাহ্ন  |  ৯০৬৯৭৩ বার পঠিত
ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তের জোড়া গোলে রক্ষা পেল সাবিনারা

স্পোর্টস ডেস্ক: ব্যাংককের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনার পর দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচে একাধিকবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ৩–৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সাবিনা খাতুনের দল।

ভারতের বিপক্ষে দাপুটে জয়ের পর শিরোপার স্বপ্ন জেগে উঠলেও ভুটানের বিপক্ষে সেই ছন্দ ধরে রাখতে পারেনি লাল–সবুজের মেয়েরা। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই সোনম ল্যামোর গোলে এগিয়ে যায় ভুটান।

তবে দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম মিনিটে মাতসুশিমা সুমাইয়ার গোলে সমতা ফেরায় দলটি। এরপর দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। কিন্তু ভুটানের সোনম ল্যামো পরপর আরও দুটি গোল করলে ম্যাচে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

ঠিক সেই সময় দলের অভিজ্ঞ দুই ফুটসালার সাবিনা খাতুন ও মাসুরা পারভীন এগিয়ে আসেন। ৩৫ ও ৩৬ মিনিটে তাঁদের করা টানা দুই গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এই ড্রয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করার পথ কিছুটা কঠিন হয়ে পড়েছে। আগামী ১৯ জানুয়ারি নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সাবিনারা। শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলেও মালদ্বীপকে ৫–০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী নেপালকে হারাতে হলে বাংলাদেশের মেয়েদের খেলতে হবে নিজেদের সেরা ফুটসাল।

এদিকে নারী দলের ম্যাচ ড্রয়ে শেষ হলেও পুরুষ দলের অবস্থা বেশ নাজুক। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪–৪ গোলে ড্র করে আশা জাগালেও দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে বড় ব্যবধানে হেরে বসে বাংলাদেশ। গতকাল ৬–১ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্টে টিকে থাকাই এখন কঠিন হয়ে পড়েছে পুরুষ দলের জন্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪