| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ, ভুটান ও নেপাল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৯:৫৩:১২:অপরাহ্ন  |  ৮১৪২৬৮ বার পঠিত
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ, ভুটান ও নেপাল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গুলশানের চেয়ারম্যান অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বিকেলে  ৪টায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি গুলশান কার্যালয়ে আসেন। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

উভয় বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

 বৈঠক শেষে চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, শনিবার তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ, ভুটান ও নেপালের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। তারেক রহমানের দেশে আসা, বাংলাদেশ নিয়ে ভাবনা ও বিএনপি সরকার গঠন করলে ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪