| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের বিশেষ বৈঠক, নির্বাচন ও প্রচারসূচি চূড়ান্ত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০১:০১:৪৩:পূর্বাহ্ন  |  ১৫৬০৫২ বার পঠিত
জামায়াতের বিশেষ বৈঠক, নির্বাচন ও প্রচারসূচি চূড়ান্ত

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। দীর্ঘ এই বৈঠক রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।

বৈঠকে নায়েবে আমীরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিষয়ের কয়েকজন বিশেষজ্ঞ এবং জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীলরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল নির্বাচনী ইশতেহার ও পলিসি পেপার প্রণয়ন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।

এ ছাড়া আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রম জোরদারের অংশ হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফরসূচিও চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি ঢাকায় এবং ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় তিনি সাংগঠনিক ও প্রচারমূলক সফরে অংশ নেবেন।

বৈঠকে নেতারা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য, গণসংযোগ বৃদ্ধি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪