| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১২:০০:৪৫:অপরাহ্ন  |  ৮০৭৮৪৭ বার পঠিত
ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ছাত্রদল রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ঘেরাও করেছে। তাদের অভিযোগ, ব্যালট পেপার ও নির্বাচনের তারিখ পরিবর্তনের মাধ্যমে কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করছে। ছাত্রদল দাবি করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনে বড় ধরনের কারচুপি করা হতে পারে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে। বিশেষ করে শাবিপ্রবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে অনৈতিকভাবে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়া হয়েছে। নির্বাচন বারবার স্থগিত ও পরিবর্তনের পেছনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

ঘেরাও কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকেই ইসি ভবনের সামনে উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেছেন, কিছু ছাত্র সংগঠনকে সুবিধা দিতে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ বিচরণ এবং প্রভাব বিস্তার চলছে। রাকিবের মতে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের ‘সেটআপ’ ছাড়া অন্যান্যরা নির্বাচন করতে ভয় পায়। তিনি উদাহরণ দিয়ে বলেন, শাবিপ্রবিতে পাঁচদিন নির্বাচন বন্ধ রাখা এবং পুনরায় চালু করা এই প্রক্রিয়ার প্রমাণ।

ছাত্রদল আরও উল্লেখ করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হল সংসদ নির্বাচনে তারা সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে ভালো ফলাফল অর্জন করছে। তবে এই অগ্রযাত্রাকে রুখতে এবং জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলে তারা মনে করছে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজকের ঘেরাও কর্মসূচির মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করছি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”



রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪