| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৪:১৪:৪৪:অপরাহ্ন  |  ৮১০৬৮৭ বার পঠিত
একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ গঠন করা হবে। এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।

তারেক রহমান বলেন, আমাদের আগে দেশ পরিচালনার সময়ে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছিলাম। এই মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের শহীদ ও আহত পরিবারের দেখভাল করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি জনগণের সমর্থনে বিএনপি আবার সরকার গঠন করে, তবে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের কষ্টকে আমরা গুরুত্বের সঙ্গে দেখব। যাদের হারিয়েছি তাদের ফিরিয়ে আনতে পারব না, কিন্তু যারা জীবিত রয়েছেন, তাদের সুবিধা-অসুবিধা দূর করতে এই নতুন বিভাগ কাজ করবে। কারণ, তারা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন। এবার ২০২৪ সালের জুলাই আন্দোলনের যোদ্ধারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন। তাই আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ বিভাগ তৈরি করতে যাচ্ছি, যেটি এই শহীদ ও আহত পরিবারের দেখভাল করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪