স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।
এরপর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি।
রাতে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে দুই দেশের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক বাজায় রাখাসহ উন্নয়ন ও আগামীতে রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
এসময় ব্যবসা-বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও শিক্ষা-স্বাস্থ্য খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব