| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুধবারই চূড়ান্ত হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ০৩:২৮:১১:পূর্বাহ্ন  |  ৮২৮৪১৩ বার পঠিত
বুধবারই চূড়ান্ত হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই সময়সীমার কথা জানিয়েছেন।

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে সম্প্রতি ঢাকায় আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। একই সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। বৈঠকে বিসিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল কোনো অবস্থাতেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।

এই প্রেক্ষাপটে লজিস্টিক জটিলতা কমাতে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও তোলে বিসিবি। তবে জানা গেছে, বাংলাদেশের এই অনুরোধে সায় দেয়নি আইসিসি। ফলে আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে এবং বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেছে। আইসিসির পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

বর্তমানে আইসিসি বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখছে আইসিসি। র‍্যাংকিংয়ের ভিত্তিতে সে ক্ষেত্রে স্কটল্যান্ডের সম্ভাবনাই বেশি।

সব মিলিয়ে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে, নাকি ভারতে খেলতে হবে, অথবা বিকল্প কোনো সিদ্ধান্ত আসবে—এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী বুধবারের মধ্যেই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪