| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন কমিশনের ওপর শতভাগ আস্থা বিএনপির: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১২:৫৫:৩৬:অপরাহ্ন  |  ৭৯৯০৯৪ বার পঠিত
নির্বাচন কমিশনের ওপর শতভাগ আস্থা বিএনপির: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যোগ্যতার ভিত্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং বিএনপি কমিশনের ওপর শতভাগ আস্থা রাখে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় শপথ নিয়েছি। আসন্ন নির্বাচনে কমিশন যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করবে। শহীদ জিয়াউর আদর্শ বাস্তবায়িত করতে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুদ্ধ মহাসচিব খাইরুল কবির খোকনসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪