| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করেনি, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৩:৪৮:২১:অপরাহ্ন  |  ৭৮৯৮৫১ বার পঠিত
অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করেনি, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: ফখরুল

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে যারা বাংলাদেশকে স্বীকার করেনি, তারা আজ সবচেয়ে বেশি দুষ্টামি করছে। তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-এ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, বিএনপি এখন তাদের সবচেয়ে বড় শত্রু। পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। যারা মানুষ হত্যা করেছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মানুষদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। কিন্তু রাজনীতি করলে সেটা সরাসরি রাস্তায় হোক। ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা চলবে না।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত হবে, দেশটি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী শক্তির নিয়ন্ত্রণে। ফখরুল অভিযোগ করেন, কিছু রাজনৈতিক পক্ষ ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

বিএনপি মহাসচিব জনগণের কাছে ভোটের মাধ্যমে মূল্যায়ন চেয়েছেন। তিনি বলেন, আমরা ভোটের জন্য উন্মুখ। জনগণ যদি আমাদের গ্রহণ করে আমরা থাকবো, যদি বাদ দেয়, আমরা বিরোধী দলে থাকবো। তবে এ ধরনের আগাম গলাবাজি কেন?

ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, বিএনপি জনগণের কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। ৩১ দফার মধ্যে চেয়ারম্যান প্রদত্ত আট দফা, নতুন ফ্যামিলি কার্ড এবং ফার্মারস কার্ডের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের জয় নিশ্চিত করা হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪